দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ২২টি পদে ৩৯৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এ জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। অষ্টম শ্রেণি ও এসএসসি পাস প্রার্থীরাও বিভিন্ন পদে আবেদনের সুযোগ পাবেন। আবেদন শুরু হবে আগামী ৮ নভেম্বর সকাল ১০টায়। আবেদন করা যাবে ৮ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এসব পদে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। চাকরির ধরন অস্থায়ী এবং কর্মস্থল চট্টগ্রাম। ৮ ডিসেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ছয় নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪০ বছর এবং আট নম্বর পদের ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণে কোনো ধরনের হলফনামা গ্রহণযোগ্য হবে না।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের অনলাইনে আবেদনের প্রিন্ট কপি অবশ্যই সংরক্ষণ করতে হবে।
আবেদন ফি হিসেবে এক থেকে তিন নম্বর পদের জন্য ২০০ টাকা, চার থেকে ছয় নম্বর পদের জন্য ১৫০ টাকা, সাত থেকে ১৭ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ১৮ থেকে ২২ নম্বর পদের জন্য ৫০ টাকা অনলাইনে জমা দিতে হবে।
পদভিত্তিক যোগ্যতা, আবেদনের শর্ত ও বিস্তারিত তথ্য জানতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।